বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপনের দাবীতে আটোয়ারীতে মানববন্ধন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি  : সুবিধাবঞ্চিত উত্তরের জেলা পঞ্চগড়ের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার ( ১৮ এপ্রিল) জুম্মা বাদ বেলা ২ টার দিকে আটোয়ারী উপজেলাবাসীর ব্যানারে ফকিরগঞ্জ বাজরের গোলচত্বরে (ট্রাফিক মোড়) ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাজাহান, সোনালী ব্যাংক কর্মকর্তা সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য আরাফাত, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ রাসেল ইসলাম, স্বেচ্ছাসেবক আবু হাসান বাবু, জাতীয় নাগরিক কমিটি উপজেলা শাখার সদস্য নওশাদ উন নবী লিয়ন, রাজিব রানা,ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা সহ সভাপতি রবিউল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তরা বলেন, বরাবরই সকল ক্ষেত্রে পঞ্চগড় জেলা বৈষম্যের শিকার হয়ে আসছে। বৈষম্যের কারণে সারা দেশের মধ্যে পঞ্চগড় জেলায় চিকিৎসা সেবা সহ দৃশ্যমান কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বক্তরা দৃঢ়তার সাথে বলেন, চীনের অর্থায়নে যে ১০০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রস্তাব রয়েছে, সেটি পঞ্চগড়ে স্থাপন করা হলে বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও চীনের শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করতে পারবে এবং আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবার সুযোগ তৈরী হবে। বক্তারা আরো বলেন, যদি এই হাসপাতালটি অন্য কোথাও স্থাপন করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং পঞ্চগড়ের সকল স্তরের মানুষ গণজমায়েতের মাধ্যমে ন্যায্য দাবির পক্ষে শক্ত অবস্থান নিবে।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit