বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটেছে। এতে মুদি দোকান, চা দোকান, সমিলসহ ৮টি দোকান পুড়ে গেছে।শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিন করেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পাল পাড়া রোডের আমিশা পাড়া উত্তর বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।

স্থানীয় জানান, রাত প্রায় পৌনে ১২টার দিকে উপজেলার আমিশা পাড়া উত্তর বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, আগুনে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি তাদের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit