রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

চোলাই মদসহ যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার নাছির উদ্দিন টিটু (৪৩) উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।  

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় টিটু মেম্বার। বুধবার সন্ধ্যার দিকে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক করে বলে দাবি করে। পরে তাকে ওই চোলাই মদসহ পুলিশে সোপর্দ করে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস,চাঁদাবাজি,দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে স্থানীয়রা তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি।  

তবে অভিযোগ নাকচ করে নাম প্রকাশে অনিচ্ছুক অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, শুধু যুবলীগ করার কারণে টিটুকে বেধড়ক মারধর করে মাদকসহ পুলিশে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আগে মাদক বাণিজ্যের অভিযোগ থাকলেও বর্তমানে তিনি মাদকের সাথে নেই। তার অপরাধ তিনি যুবলীগ করেন।  
   
যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। স্থানীয়রা টিটুকে ৪-৫ লিটার চোলাই মদসহ আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit