শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

রাঙামাটিতে সাবেক পৌর কাউন্সিলরসহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাবেক পৌর কাউন্সিলরসহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু রয়েছেন বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনানুসারে সোর্সের মাধ্যমে পলাতক আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়েছে। তারমধ্যে জিআর সাজা-০১টি, জিআর নরমাল-০১টি ও বাকি তিনটি সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকা থেকে ৯নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পিটিশন মামলা নং-২৫১/২২(রাঙামাটি), তারিখ- ০৭ মার্চ, ২০২৪; (রাঙ্গামাটি,রাঙ্গামাটি সদর), ধারা ২৪(১)(ক)/২৫(১)(ক)/২৬(১)/২৬(২)/২৬(৩)/২৯/৩৪/৩৫(১)/৩৫(২) ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; এর সিআর সাধারণ পরোয়ানা জারি ছিলো।  
রাঙামাটি শহরের তবলছড়ির আর্ট কাউন্সিল কলোনী থেকে জিআর নং-১৪/২৪)কাপ্তাই, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর জিআর মামলায় ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফি হাসান ওরফে পিয়েল (২৪)কে গ্রেফতার করা হয়েছে। শহরের হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী থানার মামলা নং-০৬, তারিখ-১৯/১১/২০২৪খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ এর জিআর সাধারণ পরোয়ান মূলে গ্রেফতার করা হয় সাইফুল ইসলাম(৩০) নামের এক আসামীকে।
রিজার্ভ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে আজিজুল ইসলাম প্রকাশ (বাবলা)(১৪) কে। তার বিরুদ্ধে শিশু মামলা নং-০৩/২৫, ধারা-৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) এর সিআর সাধারণ পরোয়ানা মূলে গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো। এছাড়াও সিআর ৮৯১/২৪, ধারা-৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড এর সিআর সাধারণ পরোয়াভুক্ত আসামী হাসিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে শহরের ১০৪নং ঝগড়া বিল মৌজার অফিসার্স কলোণী এলাকা থেকে।
 
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনানুসারে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতারে পুরো শহরজুড়েই ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি।

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit