বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরাইলি হত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। মানববন্ধন ও বিক্ষোভের মূল লক্ষ্য ছিল-ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি  প্রকাশ করা।

বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার গুমাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে এই মানববন্ধন ও বিক্ষোভ বের করেন তারা। বিক্ষোভটি বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে গিয়ে শেষ হয়। ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: জাহিদুল ইসলাম সুমন এর নেতৃত্বে বিক্ষোভে অংশগ্রহণ করেন, ইউনিয়ন ছাত্রদল নেতা তারেক রহমান, রায়হান পলান, আশিক হুসাইন, আলিফ হোসেন পারভেজ ও রানা আহম্মেদ সহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মো: জাহিদুল ইসলাম সুমন বলেন, তোমার টাকায় যেন না হয় গাজায় বোমা ফেলার কারণ, ইসরাইলি পণ্য মানে গাজায় রক্ত, আমাদের টাকায় আর চলবে না হত্যাযজ্ঞ। কিছু আন্তর্জাতিক কোমল পানীয় কোম্পানি যেমন কোকাকোলা, স্প্রাইট, সেভেন আপ ইসরাইলেও ব্যবসা করে এবং তাদের লাভের অংশ ইসরাইলি আগ্রাসনে ব্যয় হয়। তাই দেশীয় কোম্পানিগুলোর উচিত দোকানদারদের প্রণোদনা দিয়ে এ পণ্যগুলোর বিকল্প তৈরি ও জনপ্রিয় করা। আমরা মুসলমান হিসেবে ইজরাইলের পণ্য ব্যবহার বন্ধ করা হোক। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ চলবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit