বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

হাতীবান্ধা সীমান্তে গুলি করে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে হাসিবুল আলম (২৪) নামে এক বাংলাদেশী যুবককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ সদস্যরা। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল আলম ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরের দিকে হাসিবুলসহ কয়েকজন বাংলাদেশী নাগরিক নিজ দেশের ভূখণ্ডে, ৮৯৪ নম্বর প্রধান পিলারের ৬ এস সাব-পিলারের কাছে ঘাস কাটতে গিয়েছিলেন। এসময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার শীতলকুচি থানার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের একটি টহল দল আকস্মিকভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা ঘাস কাটতে থাকা বাংলাদেশীদের ধাওয়া করে এবং কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে তারা হাসিবুল আলমকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে ভারতের দিকে ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর আনুমানিক বিকেল ৫টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিএসএফ গুলিবিদ্ধ হাসিবুল আলমকে আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে ফেরত দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন। তবে বিজিবি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি ।

সীমান্তে বাংলাদেশী নাগরিককে গুলি করে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। পতাকা বৈঠকে ফেরতের আশ্বাস আসায় কিছুটা স্বস্তি ফিরলেও হাসিবুল সুস্থ অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উদ্বেগ কাটছে না তার আত্মীয় ও এলাকাবাসীর মধ্যে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্তে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন-নবি বলেন, হাসিবুলের শরীরে গুলি গেছে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছেন। বিষয়টি ভারতীয় বাহীনি বিএসএফ স্বীকার করেছেন। তাকে ভারতের কুচবিহার জেলার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে তাকে ফেরতের আশ্বাস দিয়েছেন বিএসএফ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit