রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সন্দীপ আইপিএলে এক ওভারে যৌথভাবে সর্বোচ্চ বল করার ইতিহাসে নাম লেখালেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : সন্দীপ কী এমন করেছেন, যে দিনটি ভুলে যাওয়ার মতো? আইপিএলে এক ওভারের জন্য যৌথভাবে সর্বোচ্চ বল করার ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারের জন্য রাজস্থান রয়্যালস পেসারকে করতে হয়েছে ১১ বল। এর মধ্যে ৪টি ওয়াইড, একটি নো।

১১ বলের ওভার করলেও ৪ ওভারে সন্দীপ খরচ করেছেন মোটে ৩৩ রান। যদিও কোনো উইকেট পাননি তিনি। তাদের বিপক্ষে দিল্লি ৫ উইকেটে করেছে ১৮৮ রান। সন্দীপের মতো এই আসরে আরও একজন ১১ বলের ওভার করেছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্ট অলরাউন্ডার শার্দুল ঠাকুর ১১ বল করেছিলেন। তার মধ্যে ৫টিই ছিল ওয়াইড।

আইপিএলে ১১ বলের ওভার করার নজিরটি প্রথম দেখিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২০২৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার সময় মুম্বাইয়ের বিপক্ষে ১১ বল করতে হয়েছিল তাকে। পরদিন লখনৌর বিপক্ষে ম্যাচে চেন্নাই সুপার কিংসের তৎকালীন পেসার তুষার দেশপান্ডে সিরাজের পাশে বসেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit