রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জহির-সাগরিকার ঘরে নতুন অতিথি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালে এক ছাঁদের তলায় উঠেছিলেন সাগরিকা গাটগে ও জহির খান। বুধবার তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান। ইনস্টাগ্রামে খুশির এই খবর জানিয়েছে ভারতের সাবেক তারকা পেসার জহির নিজেই।

সাদা-কালো ফ্রেমের সেই ছবিতে দেখা যাচ্ছে, মায়াভরা চোখে ছেলের দিকে তাকিয়ে আছেন জহির। তাদের দুজনকে দুহাতে জড়িয়ে রেখেছেন সাগরিকা।

ওই ছবির ক্যাপশনে সাগরিকা লিখেছেন, ‘ভালোবাসা, কৃতজ্ঞতা এবং ঐশ্বরিক আশীর্বাদের সঙ্গে প্রিয় ছেলে ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি।’

জহির-সাগরিকার সেই পোস্টে বহু বলিউড তারকা শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘দুজনকে অভিনন্দন। ইশ্বর ভালো করুক।’ আনুষ্কা শর্মা দিয়েছেন ভালোবাসার ইমোজি জুড়ে। প্রজ্ঞা খান, আনগাদ বেদি সহ আরও অনেকে দম্পতিকে জানিয়েছেন শুভেচ্ছা।

‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান সাগরিকা। সেখানে একজন হকি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন জাহির ও সাগরিকা। তার ৮ বছর পর সন্তান এল তাঁদের পরিবারে। অভিনয় অনেকটা ছেড়ে দিয়েছেন সাগরিকা। অন্যদিকে জাতীয় দল থেকে অবসরের পর আইপিএলে মেন্টরের ভূমিকায় আছেন জহির। এবারের নিলামের আগে তাকে মেন্টর করেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit