রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

এমবাপ্পে এবং সৌদি থেকে প্রস্তাব পাওয়ায় মনযোগ হারিয়েছেন ভিনিসিউস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা-মরার ম্যাচের আগে  ভিনিসিউস জুনিয়রকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ শিবির। বুধবার (১৬ এপ্রিল) রাতে সান্তিয়াগো বের্নাব্যুতে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে রিয়াল। এর আগে এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে তারা। সেমিফাইনালে জায়গা করে নিতে নিজেদের মাঠে কমপক্ষে ৪-০ ব্যবধানে জিততে হবে রিয়ালকে। আর এই বড় ম্যাচে লস ব্লাঙ্কোদের তুরুপের হওয়ার কথা ছিল ভিনিসিউস জুনিয়রের। কিন্তু ভিনিসিউস কি নিজের সেরা ফর্মে আছে?

কিলিয়ান এমবাপ্পে চলতি মৌসুমে রিয়ালে যোগ দেয়ার পর শুরুর দিকে ভিনিসিউসের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন ফরাসি সুপারস্টার। কিন্তু সময়ের সঙ্গে দলের মেইনম্যান হয়ে উঠছেন এমবাপ্পেই। আর ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছেন ভিনি। ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা এমানুয়েল পেতি মনে করেন, ব্রাজিলের এই উইঙ্গার গত মৌসুমের পারফরম্যান্সের ধারেকাছেও নেই এবং এমবাপ্পেই এখন রিয়ালের প্রধান তারকা। সৌদি আরব থেকে পাওয়া প্রস্তাবের গুঞ্জনও তার পরটি ফর্মের কারণ বলে ধারণা পেতির।

জিএফএফএনকে দেয়া সাক্ষাৎকারে পেতি বলেন, ‘ভিনিসিউস গত মৌসুমে ব্যালন ডি’অরের জন্য লড়াই করেছিল। সে এখন কোথায় আসলে? তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি সৌদি আরবের থেকে পাওয়া প্রস্তাবের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে? সম্ভবত। সে কি এই বিষয়টির কারণে মনযোগ হারিয়েছে যে, এমবাপ্পে এখন রিয়ালের মূল তারকা? সম্ভবত এটাও। কিন্তু আমার মনে হচ্ছে সে তার মান থেকে অনেক দূরে এবং প্রথম একাদশে শুধু তিনিই এমন তা নয়।’

২০২৫ সালে নিজের ছায়া হয়ে পড়েছেন ভিনিসিউস। চলতি বছর ২৪ ম্যাচে মাত্র ৬টি গোল করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে রিয়াল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর গুঞ্জন বেশ দানা বেঁধেছে। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit