সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন খাগড়াছড়ি রিজিয়ন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদর ইউপির  আলুটিলা পুর্নবাসন,চৌদ্দখর পাড়া এলাকায়   কালবৈশাখী ঝড়ে  ক্ষতিগ্রস্ত আলুটিলা পুনর্বাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬ পরিবার ও স্কুল মেরামত করার জন্য খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে নগদ আর্থিক সহায়তা  প্রদান করা হয়েছে।

বুধবার (১৬এপ্রিল) সকাল ১১টার দিকে জেলার মাটিরাঙ্গা আলুটিলা পুনর্বাসন  পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ হতে খাগড়াছড়ি জোন সদরের ব্যবস্হাপনায়, *২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোঃ আমান হাসান এসপিপি এনডিসি পিএসসি  কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত  ৪৬ টি পরিবারের মাঝে নগদ অর্থ (৫,০০০/-) পাঁচ হাজার টাকা করে মোট (২,৩০,০০০/-) দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ও এছাড়াও আলুটিলা পূর্ণবাসন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের জন্য ঢেউটিন পাঁচ বান, মেরামত খরচ নগদ  (২০,০০০/-) বিশ হাজার টাকা প্রদান করা হয়। 

উক্ত আর্থিক সহায়তা প্রদান  অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার  লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ আই মেজর মোঃ মোস্তফা আরেফিন পিএসসি,ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন জেডএসও, খাগড়াছড়ি সদর জোন,সহ  উপকারভোগী,কার্বারি,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit