বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় এরশাদ গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে এরশাদ হোসেন (৩৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. এরশাদ হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পানধোয়া এলাকার মো. কালু মিয়ার ছেলে। সে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত জুলাই-আগষ্টের আন্দোলনে সাভার ও আশুলিয়ায় ছাত্র জনতার ওপর হামলা ও নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মী এবং তাদের দোসররা। এ ঘটনায় প্রায় শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পরে তাদের পরিবারের সদস্যরা হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় জড়িত থাকার অভিযোগে রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিল এরশাদ। এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, দুপুরে ছাত্র-জনতার উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে এরশাদকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit