বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

হানাহানি থামিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান মমতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংসদে ওয়াকফ আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় সহিংসতা এবং তাতে তিনজনের মৃত্যুর ঘটনায় ফের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  

সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতা কালীঘাট মন্দিরের নবরূপ, নবনির্মিত কালীঘাট স্কাইওয়াক ও হকার্স কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। ধর্ম মানে শ্রদ্ধা, মানবিকতা, ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি। ধর্ম মানে একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না।

তিনি বলেন, আমরা যখন জন্মাই, তখন একা। আবার যখন চলে যাই তখনও একা যেতে হয়। এই সময়ের মধ্যে কীসের লড়াই? কীসের দাঙ্গা, যুদ্ধ, অশান্তি? ভালোবাসলে সব কিছু জয় করা যায়। কিন্তু নিজেকে আলাদা করে রাখলে জয় করা যায় না।

সম্প্রতি ভারতের সংসদে মুসলিমদের স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাস হয়েছে। পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা আইনে পরিণত হয়েছে। কিন্তু সেই আইনের বিরোধিতায় গোটা ভারতেই বিক্ষোভ ও প্রতিবাদে শামিল হচ্ছে মুসলিমরা। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও পথে নেমেছে তারা। সহিংসতায় রূপ নেওয়া এ বিক্ষোভের জেরে তিনজন নিহত হয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে নতুন করে শান্তি বজায় রাখার আবেদন জানান মমতা।  

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার সকলের আছে। কিন্তু দয়া করে এ, বি, সি, ডি- যেই হোক না কেন, আইন কখনো হাতে তুলে নেবেন না। কারণ আইনের রক্ষক আছে। কেউ কেউ হয়তো প্ররোচনা দেবে, কিন্তু প্ররোচনার সময় যে মাথা ঠান্ডা রাখে, তারই আসল জয় হয়।

মুখ্যমন্ত্রী বলেন, যদি কারোর ওপর আঘাত আসে, সে বঞ্চিত, শোষিত বা যেকোনো ধর্মের মানুষই হোক না কেন, আমরা তাদের পাশে দাঁড়াই। আপনারা সবাই শান্তির বজায় রাখুন, কারণ বাংলার মাটি শান্তির মাটি, এ মাটি স্বর্ণের চেয়েও খাঁটি।

বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, আমি সব অনুষ্ঠানে যাই। আমি অন্য কোনো একটি ধর্মের অনুষ্ঠানে গেলে আমার বিরুদ্ধে লেখা হয়, এমনকি আমার পদবিও বদলে দেওয়া হয়। এটা কারা করে?

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit