সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

কালকিনিতে ইটিভির রজতজয়ন্তী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১০৫ Time View
ডেস্ক নিউজ : নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের কালকিনিতে উদযাপিত হয়েছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির রজতজয়ন্তী। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত হয় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।সকালে একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামানের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালকিনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এছাড়া উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা একুশে টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে একসঙ্গে কেক কেটে রজত জয়ন্তীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit