শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

গরমে আরাম দেবে ‘আভিজাত্যের বৈশাখী সাজ’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : যদি গরমের এ সময় নির্বিঘ্নে বাংলা নববর্ষের প্রথম দিন উদযাপন করতে চান তবে বৈশাখের সাজে আনতে পারেন নতুনত্ব। আর এজন্য বেছে নিতে পারেন সাধারণ কিন্তু ‘আভিজাত্যের বৈশাখী সাজ’।

কাঠফাটা এ গরমকে পেছনে ফেলে বাঙালিরা বাঙালিয়ানায় কোনো কমতি রাখেন না এই দিনটিতে। তাই এই গরমে নিজেকে প্রাণবন্ত ও সুন্দর করে সাজিয়ে তুলুন।
 
মেকআপ
 
গরমে বৈশাখের সাজের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো একটি সুন্দর বেইস মেকআপ তৈরি। কারণ একটি সুন্দর বেইস মেকআপের ওপরই পুরো সাজসজ্জা নির্ভর করে।
 
সুন্দর ন্যাচারাল একটি বেইস মেকআপের জন্য প্রথমে পরিষ্কার মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে গরমে মেকআপে আপনি অনেকটাই আরাম পাবেন।
 
এরপর একটি ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে আপনার ত্বককে বেইস মেকআপের জন্য রেডি করুন। আপনার ত্বকের কালো দাগগুলো ঢেকে দিতে সেসব জায়গায় একটি ভালো ব্র্যান্ডের ওয়াটার প্রুফ কনজিলার লাগিয়ে নিন।
 
একটি ভেজা বিউটি পাফ দিয়ে কনজিলারটি সেট করে নিন। এতে মুখে ঘামের পরিমাণ আপনার অনকটাই কমে যাবে। এরপর তিন কালারের ফাউন্ডেশন পরিমাণমতো নিয়ে একটি স্কিন শেড তৈরি করে মুখে সেট করুন। তবে খেয়াল রাখবেন এই স্কিন শেড যেন আমাদের ত্বকের সঙ্গে মিল থাকে।
 
এবার একটি পাতলা টিস্যু নিন। সেখান থেকে টিস্যুর আরও কিছু অংশ বের করুন। এবার সবচেয়ে পাতলা টিস্যু দিয়ে দিন মুখের ওপর। এক্ষেত্রে কোনোভাবেই টিস্যু মুখের ওপর ঘষা যাবে না। মুখের অতিরিক্ত মেকআপগুলো তুলে নিতে আপনি এ পর্যায়ে টিস্যু মুখের ওপর হালকা ড্যাপ ড্যাপ করে বা চেপে চেপে দিন।
 
এই কাজ শেষ হয়ে গেলে আবার নতুন পাতলা টিস্যু মুখের ওপর চেপে ধরুন। টিস্যুর ওপর দিয়েই এপ্লাই করুন ফেস পাউডার। এ কাজটি করার জন্য ফ্লপি টাইপের মেকআপ ব্রাশের পরিবর্তে একটু শক্ত ধরনের ঘন মেকআপ ব্রাশ ব্যবহার করুন।
 
সুন্দর একটি লুকের জন্য পোশাকের সঙ্গে মিলিয়ে অথবা পিচ শেডের আইশ্যাডো লাগাতে পারেন। গাঢ় কালো কাজলে একে নিতে পারেন চোখের ওপর ও নিচে আইলাইনার। লাল, গোলাপি, মেরুন, ওয়াইন, যে কোনো শেডের ম্যাট লিপস্টিককে এ সময় প্রাধান্য দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে।
 
পোশাক
 
ছোট কিংবা মাঝারি আকারের কানের দুলের সঙ্গে বৈশাখের লাল সাদা শেডের যেকোনো ডিজাইনের শাড়িতে আজ নিজেকে সাজাতে পারেন। সাজে বাঙালিয়ানা আনতে মেকআপের পর কপালে পরতে পারেন যেকোনো রংয়ের টিপ।
 
চুলের সাজ
 
গরম থেকে মুক্তি পেতে চুল খোলা না রেখে উঁচু করে খোপা করে নিন। খোঁপায় লাগিয়ে নিতে পারেন বেলি কিংবা রজনীগন্ধা ফুলের মালা। এতে আপনার বৈশাখের সাজে আসবে শতভাগ বাঙালিয়ানা। একইসাথে দেখতে লাগবে স্মার্ট ও আলাদা আভিজাত্য।
 
গহনা
 
যেহেতু এবারের বৈশাখের সাজে ছোট কিংবা মাঝারি আকারের কানের দুলের সঙ্গে চুলে ফুল ব্যবহারে প্রাধান্য দেবেন তাই গলায় কোনো গহনা না পরাই ভালো। এতে আপনার লুক হয়ে উঠবে আরও আকর্ষণীয়। চাইলে দুই হাতে ভারি সিঙ্গেল চুরি অথবা লাল রংয়ের এক মুঠ চুরি পরতে পারেন। তবে যেহেতু নববর্ষের দিন দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকবেন তাই এক মুঠ চুরির পরিবর্তে রি সিঙ্গেল চুরি প্রাধান্য দিলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit