শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

এই রেসিপি মেনে ঘরেই বানিয়ে ফেলুন মজাদার গ্রিল চিকেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের ছোট-বড় সবার পছন্দের খাবার গ্রিল। তাই সময় পেলেই খেতে ছুটে যাই হোটেল-রেস্তোরাঁয়। কিন্তু আপনি চাইলে আপনার সেই পছন্দের খাবার ঘরেই তৈরি করতে পারেন। তাই অযথা সময় নষ্ট না করে, খুব সহজেই ঘরে বসে বানিয়ে ফেলুন আপনার পছন্দের খাবার চিকেন গ্রিল। আর পরিবেশন করুন আপনার প্রিয়জনকে।

অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই খাবার যে কোনো সময় তৈরি করা যায়। এখানে সুস্বাদু গ্রিল চিকেন লেগ তৈরির একটি রেসিপি উপস্থাপন করা হলো। আর কীভাবে চিকেন গ্রিল তৈরি করবেন, সেটাই দেখে নিন এবার-

গ্রিল চিকেন লেগ রেসিপি

উপকরণ

৪টি চিকেন লেগ মোট প্রায় ২-৩ পাউন্ড, ২ টেবিল চামচ মাখন বা সরিষার তেল, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা চামচ লবণ, ২ চা চামচ রসুন এবং আদা বাটা, ১ চা চামচ পেঁয়াজ বাটা, আধা চা চামচ গরম মসলা গুঁড়া, আধা চা চামচ মরিচ বাটা, ১ চা চামচ টমেটো সস এবং ১ চা চামচ চিনি।

প্রণালি

প্রথমেই মুরগি পরিষ্কার করে রাখুন। এরপর মাখন কিংবা সরিষার তেল, লেবুর রস, মসলা এবং ভেষজ দিয়ে একটি ঘন মেরিনেড পেস্ট তৈরি করুন। তা মুরগির সাথে মাখিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। এরপর চুলায় বসিয়ে মুরগি পরোক্ষ আঁচে নাড়ুন। ঢাকনা দিয়ে বন্ধ করুন এবং ৩৫ মিনিট রান্না করুন। তারপর মাঝে মাঝে উল্টে দিন।

সবশেষে রুটি বা নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন। সঙ্গে তাজা সালাদ যেমন— টমেটো, শসা, পেঁয়াজ দিতে পারেন। টমেটো সস বা মেয়নেজও দিতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit