বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

জীবনের কঠিন সময়েও পেশাদারিত্বে অটল তামান্না

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক  : অভিনেত্রী তামান্না ভাটিয়া এখন ক্যারিয়ারের এক উজ্জ্বল অধ্যায়ে দাঁড়িয়ে। টলিউড থেকে বলিউড—সব জায়গায়ই দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে সেই সাফল্যের ছাপ নেই বললেই চলে। সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মারের সঙ্গে তার সম্পর্কের ভাঙন নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। এর মাঝেই মুক্তি পেয়েছে তামান্না অভিনীত তেলেগু সিনেমা ‘ওডেলা ২’-এর ট্রেলার।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী গেইটি গ্যালাক্সি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। হাড় হিম করা এই ট্রেলারে দর্শকদের সামনে ধরা দিয়েছে এক আধিভৌতিক রহস্যজাল। সংবাদ সম্মেলনে তামান্না মুখ খুললেন তার জীবনের কঠিন সময় নিয়ে।

এক প্রশ্নের জবাবে তামান্না বলেন, ‘জীবনের কঠিন সময়ে আমরা প্রায়ই বাইরের অবলম্বনের খোঁজ করি। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের প্রয়োজনীয় সব উত্তর আমাদের ভেতরেই থাকে। নিজের ভেতরে তাকালেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়।’

ছবির ট্রেলারে দেখা গেছে, তামান্না তন্ত্রমন্ত্রে মগ্ন। এই প্রসঙ্গ টেনে এক পাপারাজ্জি জানতে চান, বাস্তবে কাকে তন্ত্রমন্ত্রে বশ করতে চান তিনি? মজার ছলে তামান্নার জবাব, ‘তাহলে তো আপনাকেই করতে হবে! যাতে সব পাপারাজ্জি আমার কথায় ওঠে-বসে।’

প্রথম কিস্তি ‘ওডেলা ১’-এর হিন্দি সংস্করণ মুক্তি না পেলেও, দ্বিতীয় কিস্তি হিন্দিতেও আসছে। তামান্নার উপস্থিতি কি এর কারণ? উত্তরে অভিনেত্রী জানান, ‘একটা সিনেমা কখনোই একজন মানুষের প্রচেষ্টায় হয় না। এটা পুরো টিমের কাজ। আমি একা কৃতিত্ব নিতে পারি না। দর্শক যদি ছবিটি পছন্দ করেন, তাহলে সামনে আরও পর্ব আনব।’

পরিচালক অশোক তেজা জানান, শুটিংয়ের সময় তামান্না সম্পূর্ণ ভিন্নভাবে চরিত্রে ডুবে ছিলেন—মাছ-মাংস ছেড়ে দিয়েছেন, এমনকি জুতা পর্যন্ত পরেননি। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই চরিত্রে তিনি কোনো মেকআপও করেননি।

আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘ওডেলা ২’। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

কিউএনবি/অনিমা/১৩ এপ্রিল ২০২৫,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit