শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ: কপার টি-এর সুবিধা অসুবিধা ও স্বাস্থ্যঝুঁকি চিরাগের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কঙ্গনা কেন ইরান যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বে নেই বড় কোনো প্রতিবাদ, নেপথ্যে কী? রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল ইরানকে ‘সঠিক পথ’ বেছে নেয়ার আহ্বান মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইমামতি প্রসঙ্গে রুমিন ফারহানার নামে ভুয়া মন্তব্য প্রচার প্রধানমন্ত্রীর পরিবারের নববর্ষ উদযাপনের প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ভারত থেকে ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ফ্যাসিস্ট হাসিনার মুখাবয়বে আগুন, আ.লীগের নেতাকর্মীদের নামে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদ‌যাপনের জন্য বানানো ফ্যাসিস্ট খুনি হাসিনার মুখাবয়ব ও শান্তির পায়রা দুটি প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামলী লীগের অজ্ঞাত নেতাকর্মীদের আসামি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। ওসি খালিদ মনসুর বলেন, চারুকলায় মোটিফে আগুনের ঘটনায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি।

মামলার এজাহারে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ, সরকার কর্তৃক নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা আসামিরা মানুষের মধ্যে ভীতি সঞ্চারের জন্য এ জাতির ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস, পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ এর শোভাযাত্রা বানচালসহ দেশকে অস্থিতিশীল করতে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন জায়গায় স্থাপিত প্যান্ডেলে প্রবেশ করে।

এরপর তারা প্যান্ডেলের ভেতরে নির্মিত বিভিন্ন ধরনের প্রতীকী মোটিফের মধ্যে দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম প্যান্ডেলের ভেতর আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দ্রুত পালিয়ে যান। ডিউটিরত থানা পুলিশসহ প্রক্টরিয়াল টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দানবীয় ফ্যাসিস্টের প্রতীকী মোটিফটি সম্পূর্ণভাবে এবং পাশে থাকা শান্তি প্রতীক কবুতরের মোটিফটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৫,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit