শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

নওগাঁয়  অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারনায় ২জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৫ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারনায় বিজিবি সদস্যসহ ১ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৯টি ব্যাংকের সাক্ষরিত ফাঁকা চেক ও সাক্ষরিত ১২টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যলায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে চাকুরিরত বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খাইরুল সরকার (৩০)। পুলিশ সুপার বলেন, ৮ লক্ষ টাকার বিনিময়ে নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দিবেন বলে এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে চুক্তি করেন প্রতারক চক্র। এই তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচলনা করে। শুক্রবার দিবাগত রাতে জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি সদস্যরা। প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতার ফরিদ হোসেন বর্তমানে বিজিবিতে কর্মরর্ত রয়েছেন এবং খাইরুল সরকার তার সহযোগী হিসেবে কাজ করতেন।

তিনি আরও বলেন, ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর নিকট থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। খাইরুল নিজেকে বদলগাছি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। তাদের ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।পুলিশ সুপার আরও বলেন, চলমান নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। টিআরসি নিয়োগ সংক্রান্ত কোন ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit