শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৭ Time View
ডেস্ক নিউজ : রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল) তিনি দেশে ফেরেন।সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময়, সামরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

রাশিয়া সফরের সময় (৭ এপ্রিল) তিনি রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল এ. ফোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও আস্থাবৃদ্ধিমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

পরদিন (৮ এপ্রিল) তিনি রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় প্রশিক্ষণ বিনিময়, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া, জেনারেল ওয়াকার রুশ জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা এবং বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে তিনি রোস্টেক ও রোসোবরন এক্সপোর্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময় আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

ক্রোয়েশিয়া সফরের সময় (১০ এপ্রিল) তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্ডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ সামরিক মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ৬ এপ্রিল রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরে যান। সফর শেষে আজ দেশে ফেরেন তিনি।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit