শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮০ Time View
ডেস্ক নিউজ : কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে দেশজুড়ে লোডশেডিং বেড়েছে, ঘাটতি দাঁড়িয়েছে সাড়ে ৪০০ মেগাওয়াটের বেশি।জানা গেছে, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে একটি ইউনিট ৮ এপ্রিল এবং দ্বিতীয়টি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, ঘাটতি সামাল দিতে গ্যাস ও তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো হয়েছে। বিকেল ৩টা নাগাদ দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট, কিন্তু সরবরাহ ছিল ১৩ হাজার ৫৫২ মেগাওয়াট। ফলে ঘাটতি ছিল প্রায় ৪৫০ মেগাওয়াট।

পিডিবির একজন কর্মকর্তা বলেন, আদানির কেন্দ্র থেকে এর আগে দিনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আসতো। গত কয়েকদিনেও ৭৫০ মেগাওয়াট পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন পুরোপুরি বন্ধ।

তিনি আরও জানান, শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় একটি ইউনিট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি না হলে রোববার থেকে লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পিডিবি ইতোমধ্যে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহের অনুরোধ করেছে।

এদিকে পিডিবির সূত্রে জানা গেছে, শনিবার ছুটির দিন হওয়ায় বিদ্যুতের চাহিদা কিছুটা কম থাকলেও, রোববার (১৩ এপ্রিল) থেকে অফিস-আদালত খোলার পর চাহিদা বেড়ে যাবে। এর মধ্যেই দেশের উত্তরের অনেক এলাকায় ইতোমধ্যে তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit