বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

পাকিস্তানের অনুরোধ রাখল সৌদি আরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আরও ১০ হাজার নাগরিককে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ব্যাপারে যোগাযোগ হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান হজযাত্রীদের জন্য হজ কোটা বাড়ানোর একটি বিশেষ অনুরোধ করেছিল। এই অনুরোধটি তাদের জন্য করা হয়েছিল, যারা নির্ধারিত সময়ের মধ্যে হজের জন্য নিবন্ধন করতে পারেননি। 

তথ্য মন্ত্রণালয় বলছে, পাকিস্তানের এই অনুরোধ সৌদি কর্তৃপক্ষ গ্রহণ করেছে এবং পাকিস্তানের জন্য হজ কোটায় সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন আরও ১০ হাজার পাকিস্তানি নাগরিক হজের সৌভাগ্য লাভ করবেন।

এবার চাঁদ দেখাসাপেক্ষে জুন মাসের ৫ বা ৬ তারিখে হজ পালিত হবে। সারা বিশ্ব থেকে ২০ লক্ষাধিক মুসলিম এবার হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit