বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

ফুটবল স্টেডিয়ামে পুলিশ-সমর্থকদের সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকায় সাধারণ মানুষের মধ্যে ফুটবল নিয়ে আবেগ একটু বেশিই। হোক জাতীয় দলের খেলা বা ক্লাব ফুটবল–গ্যালারিতে লাতিন দর্শকদের মধ্যে উত্তেজনার গল্প নতুন নয়। তবে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তোদোরেসে সেই উত্তেজনা মাত্রা ছাড়িয়ে গেল। পুলিশের সঙ্গে ধুন্ধুমার সংঘর্ষ হলো সমর্থকদের। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ঝরে গেল দুটি প্রাণ। বাতিল হলো ম্যাচ।

ঘটনাটি চিলির সান্তিয়াগোয় অবস্থিত এস্তাদিও মনুমেন্তালে ঘটেছে। কোপা লিবার্তাদোরেসের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব কোলো-কোলো এবং ব্রাজিলিয়ান দল ফোর্তালেজা। ম্যাচ শুরুর আগমুহূর্তে স্টেডিয়ামে ঢুকতে হুড়োহুড়ি শুরু করেন দর্শকদের একটি অংশ।

এ সময় নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে উচ্চ-চাপসম্পন্ন পানি ছিটায় পুলিশ। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। হুড়োহুড়িতে একসময় সমর্থকদের গায়ের ওপর সীমানা বেড়া বা পেরিমিটার ফেন্স ভেঙে পড়ে। সে কারণেই শ্বাসরুদ্ধ হয়ে দুজন মারা গেছেন বলে ধারণা করছে চিলির সংবাদমাধ্যমগুলো।

অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার পর খেলা শুরু হলেও শেষ করা যায়নি। ম্যাচের ৭২ মিনিটে প্লেয়িং ফিল্ডে ঢুকে পড়েন কয়েকজন দর্শক। এসময় ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজার খেলোয়াড়রা আত্মরক্ষার্থে মাঠ ছেড়ে উঠে গেলে বাতিল ঘোষণা করা হয় ম্যাচটি।

এই ঘটনায় শোক জানিয়ে দেওয়া বিবৃতিতে কনমেবল বলছে, ‘মনুমেন্তাল স্টেডিয়ামে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও স্বজনদের জন্য সমবেদনা। আমরা এই কঠিন সময়ে আপনাদের পাশে আছি।’

সূত্র: মার্কা

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit