মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

জুনেই বাংলাদেশ দলে সামিতের অভিষেক?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরীর পর এবার আরও এক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এবার আসতে পারেন সামিত শোম। সে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইতোমধ্যে। তার লক্ষ্য জুনের আন্তর্জাতিক উইন্ডোতেই বাংলাদেশের হয়ে অভিষেক।

লাদেশ ফুটবল ফেডারেশন গেল মাসেই যোগাযোগ করেছে সামিত শোমের সঙ্গে। সিদ্ধান্ত জানাতে তিনি দুই সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন ফেডারেশন থেকে। তার সিদ্ধান্ত কী, সেটা এখনো আনুষ্ঠানিকভাবে ফেডারেশনকে জানাননি সামিত। বয়সভিত্তিক ফুটবল দলে কানাডার হয়ে খেলেছেন সামিত। তবে তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের হয়ে খেলার।

বাংলাদেশি জন্ম সনদের অপেক্ষায় আছেন তিনি। তার বাবা ও মা ইতোমধ্যে পাসপোর্ট নবায়নের জন্য নেমে পড়েছেন। সেটা হয়ে গেলে তিনি নিজে সবুজ পাসপোর্টের জন্য আবেদন করবেন। তা হয়ে গেলে বাংলাদেশের হয়ে খেলার জন্য তাকে অপেক্ষা করতে হবে ফিফার অনুমোদনের।

সেটা পেয়ে গেলেই তার লাল সবুজ জার্সি গায়ে চড়ানোর পথে আর বাধা থাকবে না। ২৭ বছর বয়সি সামিত আগে বাংলাদেশ দলে খেলার ব্যাপারে আগ্রহ দেখাননি। তবে হামজা বাংলাদেশে আসার পর হয়তো তার মত পরিবর্তন হতে পারে। এই সম্ভাবনা দেখেই বাফুফে আবার তার সঙ্গে যোগাযোগ করেছে।

তারই ফল সামিতের বাংলাদেশি হওয়ার প্রক্রিয়া শুরু করা। সামিতের লক্ষ্য জুনের ডেডলাইন ধরাটা কিছুটা কঠিনই হতে পারে। তবে পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন না এলে, আর প্রক্রিয়া ঠিকঠাক এগোলে চলতি বছর লাল সবুজের জার্সিতে তাকে দেখতে পাওয়া যাবে, এটা একরকম নিশ্চিত।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit