মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন আটোয়ারী উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা খোলার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ অবস্থান নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও নজরদারি বিমান পাঠাচ্ছে অস্ট্রেলিয়া ইফতারে রাখতে পারেন মজাদার মাছের চপ, তৈরি করবেন যেভাবে ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন হরমুজ থেকে মালাক্কা: প্রণালীই কেন আধিপত্যের হাতিয়ার? ক্যানসারের কাছে হার মানলেন ‌‘ঘোস্টবাস্টার্স’ খ্যাত অভিনেত্রী জেনিফার রানিয়ন জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেবে তুরস্ক

চার্জশিট থেকে আ.লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হয়েছে মামলা। সেই মামলার চার্জশিটে আসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম। তবে তাদের নাম বাদ দিতে থানার ওসিকে সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি। এ ঘটনায় উপজেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি।

ঘটনাটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার। গত বুধবার রাতে উপজেলা বিএনপি সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি। আগামী সাতদিনের মধ্যে জেলা দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে ওই বিএনপির নেতাকে।

দলীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি থানার ওসি বরাবর একটি চিঠি দেন নান্নু। সেই চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন।

এ ছাড়া সাদেকুল ইসলাম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল হাকিমকে শ্রমিক দলের ফজলুপুর ইউনিয়ন শাখার (প্রস্তাবিত) সভাপতি করার জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন। যুবলীগ নেতা হাকিম ওই মামলার এজাহারভুক্ত আসামি। তার পক্ষে আদালতে সাক্ষ্যও দিয়েছেন নান্নু। এসব অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা চেয়ে নান্নুকে চিঠি দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit