শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

গরমে ভুলেও খাবেন না এসব খাবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমকালে পেটের সমস্যা বেড়ে যায়, তাই এমন খাবার খাওয়া উচিত যা পেট ঠাণ্ডা রাখতে সাহায্য করে। অনেক খাবারই আছে যা শরীরের পানি শুষে নেয়, যা থেকে ডিহাইড্রেশন তৈরি হয় এবং শরীর ক্লান্ত হয়ে পড়ে।

তাই দেখে নিন কোন খাবার গরমকালে এড়িয়ে চলা উচিত-

১. অতিরিক্ত লবণযুক্ত খাবার: চিপস, প্যাকেটজাত স্ন্যাকস। লবণ শরীর থেকে পানি টেনে নেয় এবং ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে ডিহাইড্রেশন তৈরি করে।

২. ক্যাফেইনসমৃদ্ধ পানীয়: চা, কফি বা এনার্জি ড্রিঙ্কে থাকা ক্যাফেইন শরীরের ডিহাইড্রেশন বাড়ায়। এগুলো ডাইউরেটিক হিসেবে কাজ করে, ফলে শরীর থেকে পানি দ্রুত বেরিয়ে যায়।

৩. অতিরিক্ত মশলাযুক্ত ও তেলে ভাজা খাবার: সিঙ্গারা, পুরি, ফাস্ট ফুড, বিরিয়ানি ইত্যাদি মশলাদার ও তেলেভাজা খাবার হজমে সমস্যা তৈরি করে এবং শরীরের তাপমাত্রা বাড়ায়। এর ফলে ঘাম বেশি হয় এবং শরীরের পানি দ্রুত কমে যায়।

৪. কার্বনেটেড সফট ড্রিঙ্কস: কোল্ড ড্রিঙ্ক, সোডা, ফিজি ড্রিঙ্ক এবং বোতলজাত জুসে উচ্চ মাত্রার চিনি থাকে। এগুলো সাময়িকভাবে ঠাণ্ডা অনুভব করালেও শরীরের পানি শোষণ করে নেয়। এসবের পরিবর্তে ডাবের পানি বা ফলের রস খাওয়া অনেক ভালো।

৫. প্রক্রিয়াজাত মাংস: হটডগ, সসেজ, ক্যানজাত সালামি ইত্যাদি প্রিজার্ভড মাংসজাত পণ্যে অতিরিক্ত লবণ ও প্রিজারভেটিভ থাকে। এগুলো শরীরে পানির ঘাটতি তৈরি করে এবং কিডনিতে হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।

গ্রীষ্মকালে শরীর ঠাণ্ডা রাখতে শসা, তরমুজ, ডাবের পানি খাওয়া উচিত। 

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit