বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আখাউড়ায় ট্রেনে তেল চুরির ঘটনায় চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলসেকশনে মালবাহী ট্রেন থেকে দেদারছে তেল চুরি হচ্ছে। ট্রাফিক ও লোকোসেডের এক শ্রেনীর অসাধু কর্মকর্তারা এতে সরাসরি জড়িত। হাসিনা পতনের পর কিছু দিন বন্ধ থাকলেও পুনরায় শুরু হয়েছে ইঞ্জিনের তেল চুরি। চট্টগ্রাম-ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেন থেকে তেল চুরির ঘটনায় মঙ্গলবার ট্রেন চালক ও পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনায় রেলওয়ের উচ্চ পর্যায়ের তিন সদস্যের একটি টিম তদন্তে নেমেছে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-ঢাকা রেলপথের আখাউড়া রেলজংশন এলাকার কোড্ডা নামক স্থানে মালবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্চিন থেকে নিয়মিত তেল চুরি হয়। ট্রেন চালক ও পরিচালসহ ট্রেনে কর্মরত সবাই এই চুরির সাথে জড়িত। একটি চোরাই সিন্ডিকেট এখানে ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরি করছে দীর্ঘদিন ধরে। হাসিনা পতনের পর কিছুদিন বন্ধ ছিল তেল চুরি, পরে নাম বদল করে পুনরায় স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে দেদারছে তেল চুরি শুরু হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, সোমবার রাত সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে তেল চুরি প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম-ঢাকাগামী একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিন থেকে চুরির সময় হাতেনাতে ২১০ লিটার তেল উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ট্রেন চালক মো: নাসির উদ্দিন, সহকারী চালক আ: রাজ্জাক, ট্রেন পরিচালক মো: ওমর ফারুকসহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা গ্রামের পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ মিয়া (২৮), ইসহাক মিয়া (৩০) ও শামীম মিয়া (৪৭) নামে ৮ জনের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।

আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান জানান, আসামী গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে তবে ট্রেন চালক ও পরিচালকের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। তেল চুরির ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কমান্ড্যান্ট আরএনবি মো: ফিরোজ আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত টিম গঠন হয়েছে বলেও তিনি জানান।

আখাউড়া লোকোসেড ইনর্চাজ উপ-সহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম জানান, এই ঘটনার সাথে তাদের অফিসের কোন সম্পৃতক্তা নেই। জড়িতরা ঢাকা ও চট্টগ্রামে কর্মরত। তদন্তকারী কর্মকর্তা মো: ফিরোজ আলী জানান, বুধবার ঘটনাস্থল পরির্দশন শেষে আজ বৃহস্পতিবার তারা তদন্তে নেমেছেন। ট্রেনে কর্মরত চালক ও পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit