রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ

দীপু মনি ও তার স্বামীর ২২ ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪১ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনির ১৮টি এবং তার স্বামী তাওফিক নেওয়াজের ৪টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে দীপু মনির ৬ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৮৫৬ টাকা এবং তাওফিক নেওয়াজের ৫ লাখ ৮৭ হাজার ৫৩৫ টাকা রয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দীপু মনি এবং তার স্বামীর ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে দুদকের পক্ষ থেকে পৃথক দুটি আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন।’ দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দীপু মনির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, ডা. দীপু মনি তৈমুর নাওয়াজ ও জাওয়াদুর রহিম ওয়াদুদ নামীয় অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টগুলোতে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন। অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করা আবশ্যক। 

তার স্বামীর অবরুদ্ধের আবেদনে বলা হয়, তাওফিক নেওয়াজ ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক প্রতিষ্ঠানে সন্দেহজনক লেনদেন হয়েছে। অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব অ্যাকাউন্টগুলো অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক। উল্লেখ্য, গত ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দিপু মনিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit