বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বোচাগঞ্জে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় কতিপয় ব্যক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গতকাল ৯ এপ্রিল বুধবার স্কুল খোলার দিনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলামের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় কতিপয় ব্যক্তি।

জানা গেছে, ২১ সালে সরকারি বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে নিয়মিত স্কুল পরিচালনা করে আসছেন। গত ২৮ ফেব্রুয়ারি-২০২৫ ইং তারিখ অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার অবসরে যাওয়ায় বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। ইতো মধ্যে সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় স্কুলের সিনিয়র শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

উক্ত নিয়োগ প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা এনে এলাকার কতিপয় মানুষ তার কক্ষে দুটি নতুন তালা ঝুলিয়ে দিয়েছে। এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির নতুন সভাপতি মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান জানান, অত্র স্কুলের সিনিয়ন শিক্ষককে রেখে মোঃ আজহারুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় স্থানীয় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারাই উক্ত স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্ঠা চলছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিধি মোতাবেক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়টি একটি ষড়যন্ত্রেরই অংশ। আমার কক্ষে তালা ঝুলানোর বিষয়টি আমি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit