বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শার্শায় বাওড়ে নৌকা চালানোকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বাওড়ে নৌকা চালানোকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই দিন ধরে এ সংঘর্ণের ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার পাঁটভুলোট গ্রামে। এ ব্যাপারে ১৩ জনকে আসামী করে একপক্ষ শার্শা থানায় একটি মামলা করেছে। সংঘর্ষে আহতরা হলেন গোগার পাঁচভুলোট গ্রামের রাজু বদ্দি(৩৫), আনার(৬০), ইশরাম(২৩), ইশবাল হাসান(২৩), হযরত আলী (২৮)। আহতদের মধ্যে রাজু বদ্দির অবস্থা আশংকজনক। তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তি করা হয়েছে। অপরদিকে আহত আনারকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আহত রাজু বদ্দির পিতা আজিবদ্দি জানান, পুটভালী বাওড়ে নৌকা চালানোকে কেন্দ্র করে নরাত্রাসীরা তারছেলে রাজুকে বেদম ভাবে কুপিয়ে জখম করেছে। তিনি জানান তার ছেলে রাজুর অবস্থা আশংক জনক। এ ব্যাপারে তিনি বাদী হয়ে ১৩ জনকে আসামী করে শার্শা থানায় মামলা দায়ের করেছে। অপরদিকে আহত আনার জানান, নৌকা চালানোকে কেন্দ্র করে রাজু বদ্দি ৩ জনকে পিটিয়ে জখম করে। এরই জের ধরে তার রাজু বদ্দিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এরপর রাজু বদ্দির স্বজনেরা খবর পেয়ে আনারসহ তারলোক জনের উপর হামলা করে। এ সময় হামলাকারীরা বোমার বিষ্ফোরন ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এ ঘঁনার পরতেকে ভুলোট এলাকায় সাধারন জনমনে থমথমে অবস্থা বিরাজ করছে যে কোন মুহুর্তে আবারো সংঘর্ষ বাধতে পারে বলে এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জকে এম রবিউল ইসলাম জানান,গোগার ভুলোট গ্রামে বাওড়ে নৌকা চালানোকে কেন্দ্র করে দুগ্রুপে সংঘর্ষ হয়েছে। তিনি বলেন এ ব্যাপারে এক পক্ষ থানায় মামলা দায়ের করেছে। তিনি আরও বলেন অপর পক্ষ অভিযোগ করলে তা অভিযোগ নেওয়া হবে। তবে উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থানেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit