রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

নওগাঁয় ১৪ বিজিবি পত্নীতলার অভিযানে মাদকদ্রব্য সহ আটক ২

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩১ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিজিবি পত্নীতলা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুজনকে আটক করেছে। বুধবার ১৪ বিজিবি পত্নীতলার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার গভীর রাতে ১৪ বি‌জি‌বির কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল টীম সীমান্ত পিলার ২৭৭/৬-এস হতে আনুমানিক ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া গ্রামের মাঠের মধ্যে অভিযান চা‌লিয়ে ৫১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড সহ জয়পুরহাট এর রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে নাসিম হোসেন (২৫) নামে ১জন চোরাকারবারীকে আটক করেছে। যার সিজার মূল্য- ২ লক্ষ ৭হাজার ২শ টাকা।
এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ৩জন চোরাকারবারী পালিয়ে যায়। আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে জয়পুরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। অপর‌দিকে একই দিন বুধবার ভোর রাতে ১৪ বি‌জি‌বির বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬৩/১-এস হতে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান চা‌লিয়ে ১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস Buprenophine ইনজেকশন সহ ধামইরহাটের মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে আকরাম বাবু (২৬) নামে ১জন চোরাকারবারীকে আটক করেছে। যার সিজার মূল্য- ৩ হাজার ৫শ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সংবাদ বিজ্ঞ‌প্তিতে ১৪ বি‌জি‌বি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস এর বরাত দিয়ে আরো জানানো হয়, ১৪ বি‌জি‌বির অধীন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান বৃদ্ধিসহ সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit