শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

সাংবাদিকের জমির মাটি কেটে বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৩ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের পৈত্রিক জমির মাটি কেটে বিক্রির দায়ে জেলা ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত পাভেল মিয়া সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উল্লাপাড়ার চর ঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে পাভেল মিয়ার বিরুদ্ধে ঢাকায় কর্মরত রাহিদ রনি নামে এক সাংবাদিকের সিরাজগঞ্জের উল্লাপাড়ার জমিতে জোর করে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে।

এ নিয়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী সাংবাদিক রনি অভিযোগ করেন। কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের কাছে এ ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন তিনি।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit