বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দিলো ভ্রাম্যমান আদালত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে বিশাল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ-সময় যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পৌর শহরের বিরিশিরি এলাকায় এ ঘটনা।  জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশাল পরিবহন বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোস্তফা কামালের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা মেলে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ-সময় যাত্রীদের থেকে অতিরিক্ত নেওয়া ভাড়া প্রায় সাড়ে ৯ হাজার টাকা যাত্রীদের ফেরত দিয়ে চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, জরিমানা করার পাশাপাশি যাত্রীদের থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয় সেই সাথে ভবিষ্যতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে বাস চালক এবং সুপারভাইজারের নিকট হতে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit