শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

বাসা থেকে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ,আটক ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৮৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে হস্তান্তর করে।  বুধবার (৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।আটক মো.আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত কবির ঔষুধ কোম্পানিতে  চাকরি করেন। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী শিশু মা-বাবার সাথে পাশ্ববর্তী ভাড়া বাসায় বসবাস করতেন। ভিকটিমের বাবা-মা দুজন চাকরি করেন। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা বাসায় ছিলেন না। ভিকটিম ঘর ঝাড়ু দেওয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে,আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।  

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, শিশুটি গাইনী ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।গমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্তকে যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে হস্তান্তর করে। ভিকটিম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/০৯ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit