বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর অংশের বাখুন্ডা এলাকার শরিফ জুট মিলের সামনে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে উল্টে গিয়ে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী।

এ সময় আহত হয়েছেন অন্তত ২৮ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশ এবং স্থানীয়রা অংশ নেয়। 

নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়াত সরদার (৬৮), তার পুত্র ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), নগরকান্দা উপজেলার কাঠিয়া গ্রামের দীপা খান (৩৪), চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫) ও পৌর এলাকার মোল্লাবাড়ি সড়কের ফজিরন নেছা (৬৫); লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজিবর শেখ (৪৫)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা যাত্রী ফারুক হোসেন ও উছমান জানান, বাসটি মুকসুদপুর থেকে ছাড়ার পর ফরিদপুরের ভাঙ্গায় আসার পর বাসটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকে। আমরা কয়েক যাত্রী কয়েকবার চালককে নিষেধ করলেও তিনি তা শুনেননি। বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পাশে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। পরে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত প্রায় ৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের হাত-পা কেটে ফেলা হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি লোকাল বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশের ৬ থেকে ৭ ফিট বৈদ্যুতিক খুঁটির মধ্যে ঢুকে যায়। একপর্যায়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। বাসে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে এবং ভর্তি আরও ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আহত রয়েছেন ২৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতির কারণেই বাসটি দুর্ঘটনায় পতিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় বাসটির চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, মঙ্গলবার বাখুন্ডা এলাকায় দুর্ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit