মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ঈদের পর প্রথম কর্মদিবসে সেবা গৃহীতাদের ফুলের শুভেচ্ছা  

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৬ Time View
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ফুল গাছের ফুল  ও চকলেট দিয়ে ঈদের পর  প্রথম কার্যদিবসে সেবাগ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা।”পাসপোর্ট নাগরিক অধিকার, সর্বাত্মক সেবাই অঙ্গীকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সেবাগ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা।টানা ৯ দিনের ঈদের ছুটি শেষে রবিবার (৬ এপ্রিল) খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। রোজার ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত মঙ্গলবার (২৮ মার্চ )। আজ থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সেবাগ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়া, সুপারিনটেনডেন্ট   ইব্রাহিম খলিল,রেকর্ড কীপার   কবির হোসেন সহ অফিসের   দায়িত্বরত সকল কর্মকর্তা ও  কর্মচারিরা। ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্ট   আবেদন করতে আসা মিরাজ হোসেন বলেন, পাসপোর্ট করতে আসার আগে পাসপোর্ট সম্পর্কে অনেক কথা শুনেছি কিন্তু আজ যা দেখলাম পুরোটাই ভিন্ন। পাসপোর্ট অফিস আমার কাগজ যাচাই বাছাই করে ছবি ও হাতের ছাপ দেয়ার জন্য রুম দেখিয়ে দিলেন এবং ঈদের শুভেচ্ছা জানালেন এ যেন  নতুন বাংলাদেশের সফলতা ও ভিন্নতা।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহীরি থেকে আসা কাজল জনানা, আমি সকালে এসেছি তারা আমার কাগজ যাচাই বাছাই করেছে এবং ফুল ও চকলেট দিয়ে ঈদ শুভেচ্ছা জানিয়েছে।
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের   রেকর্ড কীপার কবির হোসেন বলেন, এটা আসলে আমাদের কোন সরকারি  উদ্যোগ নয়  তবে আমাদের কাছে মনে হয়েছে  আমরা দীর্ঘদিন গ্রামে থেকে বাবা  মায়ের  সাথে ঈদ আনন্দ উদযাপন করার পর যখন নিজের কর্মস্থলে এসেছি , এই কর্মস্থলে যে সকল  প্রত্যাশীরা আমাদের কাছে আবেদন নিয়ে এসেছে  তাদের সাথে আমাদের ঈদের আনন্দ  ভাগাভাগি করে নেওয়ার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ ।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit