শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

হৃদযন্ত্র ঠিক রাখতে অত্যন্ত উপকারী ফল খেজুর

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খেজুর অনেকেরই প্রিয় ফল। প্রচুর পরিমাণ পটাশিয়াম বহনকারী সুস্বাদু এই ফল আমাদের হৃদযন্ত্র ঠিক রাখতে বেশ কার্যকরী।

খেজুরে একইসঙ্গে রয়েছে ভিটামিন সি এবং বি। সেইসঙ্গে পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজসমৃদ্ধ এই ফল পুষ্টির ‘পাওয়ার হাউস’ হিসেবে পরিচিত।

ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের পুষ্টিবিদ সুষম খাদ্যতালিকায় খেজুরের গুরুত্বের ওপর জোর দেন। খেজুরে পাওয়া ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির সংমিশ্রণ সামগ্রিক সুস্থতায় উল্লেখযোগ্য অবদান রাখে।

খেজুর শক্তি-বর্ধক বৈশিষ্ট্যের জন্যও বিখ্যাত। গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করা রয়েছে এতে। ব্যায়ামের আগে, মধ্যাহ্নভোজের সময় বা স্বাস্থ্যকর নাস্তা হিসেবে যেকোনো সময়ই খাওয়া হোক না কেন, খেজুর শক্তি উৎপাদনে সাহায্য করে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit