শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

ঋণ থাকা অবস্থায় ওমরাহ করলে আদায় হবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: আমার বিভিন্ন মানুষের কাছে ঋণ আছে, এখন ঋণ থাকা অবস্থায় কি ওমরাহ করলে তা আদায় হবে? 

উত্তর: নিয়ম হলো, যদি ঋণগ্রহীতার কাছে এই পরিমাণ অর্থ থাকে যে, সে ওমরাহর খরচ বাদ দিয়েও সহজে ঋণ পরিশোধ করতে পারবে অথবা পাওনাদার যদি ঋণ পরিশোধের জন্য অবকাশ দিয়ে থাকে আর সে ওমরাহ থেকে ফিরে সহজে ঋণ পরিশোধ করতে পারে, তাহলে ওমরাহ পালন করা বৈধ হবে।

কিন্তু পাওনাদার যদি অবকাশ না দেয় এবং ওমরাহ করতে যাওয়ার কারণে ঋণ পরিশোধে বিলম্ব হয়, তাহলে এমন ব্যক্তির উচিত আগে তার ঋণ পরিশোধ করা। কেননা বান্দার হক আদায় করা বেশি গুরুত্বপূর্ণ।

অবশ্য এমতাবস্থায়ও যদি কেউ ওমরাহ করে ওমরাহ হয়ে যাবে।

ওমরাহ ইসলামে ফজিলতপূর্ণ আমল হলেও এটি ওয়াজিব বা অপরিহার্য কোনো আমল নয়, বরং মুস্তাহাব আমল। সামর্থ্য থাকলে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের জন্য ওমরাহ করা যেতে পারে। 

কারো যদি যথাযথ সামর্থ্য না থাকে, ওমরাহ করলে পরিবারের ওয়াজিব হক আদায় করতে না পারার আশংকা থাকে, কেউ যদি ঋণগ্রস্ত হয় এবং ঋণ পরিশোধ না করে ওমরাহ করলে পরবর্তীতে ঋণ পরিশোধ করা কষ্টকর হয়ে পড়ার আশংকা থাকে বা নির্ধারিত সময়সীমার মধ্যে ঋণ পরিশোধ করতে না পারার আশংকা থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে তার কর্তব্য হলো, নফল ওমরাহর চেয়ে পরিবারের ওয়াজিব হক আদায় ও ঋণ পরিশোধ করাকে বেশি গুরুত্ব দেওয়া।

হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ঋণ পরিশোধের ক্ষেত্রে সক্ষম ব্যক্তির টালবাহানা করা অত্যাচারের শামিল। (সহিহ মুসলিম: ৩৮৫৬) দুনিয়াতে বেঁচে থাকতে ঋণ পরিশোধের সামর্থ্য থাকার পরও ঋণ পরিশোধ না করলে পরকালে নিজের আমল দিয়ে এবং ঋণদাতার গুনাহের বোঝা নিজের কাঁধে নিয়ে ওই ঋণ পরিশোধ করতে হবে। বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর পথে শাহাদাত বরণ করলেও ঋণ মাফ হয় না। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit