বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

ট্রেনে নারীর গায়ে ব্যাগ পড়া নিয়ে দ্বন্দ্ব, আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : বগুড়ায় একটি ট্রেনে নারী যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করায় হামলায় শিকার হয়েছে চারজন। শনিবার রাতে বগুড়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার ফারুকের ছেলে জোবায়ের (২৩), একই এলাকার মিজানুর রহমানের ছেলে পিয়াল (২০), আবদুস সালামের ছেলে নাঈম (১৮) ও মৃত শাহিনুরের ছেলে তানভীর (২০)। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত জোবায়েরের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটিতে আসামি করা হয়েছে ১৫ জনকে। জোবায়েরের ফারুক হোসেন জানান, শনিবার রাতে সোনাতলা থেকে পদ্মরাগ ট্রেনে করে পিয়াল ও রিফাত বগুড়া স্টেশনে আসছিল। একই ট্রেনে ছিল শহরের সেউজগাড়ি এলাকার ইমন, মঈন, মুন্নাসহ চার যুবক ছিলেন। তারা ব্যাগ রাখলে সেটি দুই নারী যাত্রীর ওপর পড়ে। তখন পিয়াল ও রিফাত এর প্রতিবাদ জানিয়ে ব্যাগটি সরিয়ে রাখতে বলেন। এ সময় ওই চার যুবক মেয়েদের উত্ত্যক্ত এবং পিয়াল ও রিফাততে বগুড়া স্টেশনে নেমে দেখে নেওয়ার হুমকি দেয়। পিয়াল ফোনে বিষয়টি জোবায়েরকে জানান।

রাত ৯টার দিকে স্টেশনে পিয়াল ও রিফাতকে আনতে যায় জোবায়ের। সঙ্গে নিয়ে যায় বন্ধু তানভীরকেও। পিয়াল ও রিফাত ট্রেন থেকে নামতেই মুখোশধারী কয়েকজন তাদের ওপর হামলা চালায়। ওই চারজনকে মারধর ও ছুরিকাঘাত করে হামলাকারীরা। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জোবায়ের, পিয়াল, নাঈম ও তানভীরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যায়।

সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ‘আহত একজনের বাবা এ ব্যাপারে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। কোনো এক বিষয়ে ট্রেনে দুপক্ষের মধ্যে বিরোধ হয়। পরে মারামারি হলে ছুরি থাকা পক্ষের আঘাতে অন্যরা আহত হয়েছেন। এটা কোনো রাজনৈতিক বা পূর্ব বিরোধের জেরে হয়নি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit