বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

হামিদপুর ইউনিয়নে যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জানকে গন সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজামান কে গন সংবধর্না। গত শনিবার দুপুরে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার হামিদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক গন সংবর্ধনা দেওয়া হয়। ব্যারিস্টার একেএম কামরুজামানের গন সংবধর্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম সরোয়ার। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম, পার্বতীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ন সম্পাদক মানজুর রশিদ, পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ন সদস্য সচিব মমিনুল ইসলাম (ডাক্তার), রামপুর ইউপির সাবেক চেযারম্যান সাহাদাত হোসেন সাদো, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রব্বানী প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতিদল, ছাত্রদলের নেতা কর্মীরা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী একেএম কামরুজ্জানের হাতকে শক্তিশালী করতে এবং এই আসন আগামীতে কি ভাবে ফেরত আনা যায় সে জন্য সকল সদস্যদের কে ঐক্যমত হতে আহবান জানান। এছাড়া তারেক জিয়ার হাতকে শক্তিশালী ও গণ তন্ত্রকে ফিরিয়ে আনতে তত্বাবাধায়ক সরকারের জরুরী সংসদ নির্বাচন দেওয়ার আহব্বান জানান। গন সংবর্ধনায় বক্তৃতাকালে ব্যারিস্টার একেএম কামরুজ্জামান ভয় ভীতির উর্দ্ধে থেকে সকলকে কাজ করার আহবান জানান। তিনি আরও জানান, আগামী দিনে এই সংসদ নির্বাচন সুষ্ঠ নিরোপেক্ষ হবে। দিনের ভোট রাতে হবে না। এ জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে আর যেন ফ্যাসিস্টি সরকার মসনোদে আসতে না পারে। 

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit