মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না: নুসরাত তাবাসসুম

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূস বহির্বিশ্বের যে সম্মান বাংলাদেশের জন্য এনে দিচ্ছেন এবং দেশের সংস্কারে যেসব গুরুত্বপূর্ণ সংস্কার কাজ করে যাচ্ছেন, একটি রাজনৈতিক দলের অতিসাধারণ একটি অংশ হিসেবে আমি বিশ্বাস করি, এসমস্ত সংস্কারের দরকার আছে বাংলাদেশের।

এ সময় নির্বাচনের দাবির বিষয়টিকে সামনে এসে তিনি আরও বলেন, নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুললেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম। তিনি বলেন, যারা রক্ত দিয়ে শরীরের ব্যথা দিয়ে আমাদেরকে যে স্বাধীনতার সুখ এনে দিয়েছে তার কাছে এই সামান্য সম্মাননা কোনো মূল্যই রাখতে পারে না। আমরা তাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দেব, যে বাংলাদেশে তারা অনেক ভালোবাসা পাবে, দোয়া পাবে। তবেই তাদের প্রতিদান দেওয়া সম্ভব হবে।

উপস্থিত জুলাই যোদ্ধাদের উদ্দেশে এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান প্রশ্ন রেখে বলেন, আপনারা কি শুধু এজন্য রাজপথে নেমেছিলেন যে চাদাবাজির মানুষগুলো পরিবর্তন হয়ে যাবে, একটা যেনতেন নির্বাচনের মাধ্যমে এ-এর জায়গায় বি ক্ষমতায় বসবে, একজন সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে প্রধানমন্ত্রী ছিল আরেকজন একইরকম ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হয়ে যা খুশি করবে? উপস্থিত সবাই ‌‘না’ বলে সমস্বরে জবাব দেন।

শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ বলেন, জুলাই-আগস্টে আন্দোলন হয়েছিল যাতে বৈষম্য না থাকে। প্রায় দুই হাজার ছেলে-মেয়ের জীবনের বিনিময়ে হাজার হাজার আহতের রক্তের বিনিময়ে এ আন্দোলন সফল হয়েছে, আমাদের খেয়াল রাখতে হবে ভুল বোঝাবুঝির কারণে এটি যেন নস্যাৎ না হয়ে যায়।

মিরপুরের আমলাতে শুক্রবার এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি মিরপুর উপজেলা শাখা এবং স্থানীয় পাঠাগার ‘পাঠক সমাদর’। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মিরপুর উপজেলা প্রতিনিধি কমিটির সদস্য শামসুল আরেফিন স্ট্যালিন ও পাঠক সমাদরের সহ-প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। জুলাই যোদ্ধা আবু সাঈদ, এস এম শফিউল ইসলাম, শাহিনুল ইসলাম ও নাহিদ হোসেন।

জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা প্রতিনিধি কমিটির সদস্য রায়ান হাসান, মিরপুর উপজেলা কমিটির প্রতিনিধি সদস্য শাহীন পারভেজ, পাঠক সমাদরের সহ-প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম ও নাজমুল খান জনি এবং এস এম আকাশসহ শতাধিক লোকজন গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি কমিটির সদস্য মো. মিজানুর রহমান।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit