বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায়: মধ্যরাতে লাইভে এসে পরীমণির হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০৬ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী নারী। তার দাবি, সন্তানকে দুধ খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পরীমণি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার জেরে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেন পরীমণি। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হওয়া ২১ মিনিট ৬ সেকেন্ডের ওই লাইভে তিনি বলেন, “আমার স্টাফরাই আমার পরিবার। যারা আমাকে চেনে, তারা জানে—আমি আমার কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করি। অভিযুক্ত নারীকে আমি গৃহকর্মী বলব না, কারণ সে এক মাসও হয়নি আমাদের সঙ্গে।”

তিনি আরও বলেন, “আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু আমি তা এখনই প্রকাশ করতে চাই না। আমি আইন মেনে চলতে পছন্দ করি। যে কেউ অভিযোগ করতে পারে, তবে অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।”

পরীমণি দাবি করেন, গণমাধ্যমে তার বিরুদ্ধে যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছে, তাতে তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন।

তিনি বলেন, “আমি যদি অন্যায় করে থাকি, তাহলে অবশ্যই আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু আমি কি পালিয়েছি? বরং আমি অনেকদিন ধরেই চুপ ছিলাম। এখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে—সেটাও মনে রাখা উচিত।”

উল্লেখ্য, পরীমণি এর আগেও বিভিন্ন সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও পুলিশ কর্মকর্তা সাকলাইন সাঈদের সঙ্গে সম্পর্ক নিয়ে তার নাম আলোচনায় আসে। তবে এবার তার বিরুদ্ধে উঠা অভিযোগের পর তিনি আইনগত লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit