রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

‘ঢাকার বাতাসের মান বাড়াতে কমিটি করবে সরকার’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভাগার পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। এ সময় ময়লার ভাগাড় শিগগিরই মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যাটারি পোড়ানো বা সিসা আলাদা করা যাবে না। এ সময় পার্শ্ববর্তী দু’টি স্টিলমিল বন্ধেও নির্দেশ দেন তিনি।

এদিকে, বায়ু দূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ারও জোর দাবি জানান তারা।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের (আইকিউএয়ার) বায়ু দূষণের তালিকায় ঢাকা প্রায় প্রতিদিনই প্রথম সারিতে থাকে। এছাড়া কয়েকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়ও উঠে আসে ঢাকার নাম।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit