মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

নিষেধাজ্ঞা পেলেন এমবাপ্পে-রুডিগার, তবে আর্সেনালের বিপক্ষে খেলতে বাধা নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত ১৩ মার্চ অ্যাতলেটিকোর বিপক্ষে পেনাল্টি শুটআউটে জিতে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশ্যে ‘অশালীন’ উদ্‌যাপন করেন রুডিগার। অভিযোগ ছিল তাকে সঙ্গ দেন বাকি তিনজন। অ্যাতলেটিকো উয়েফাকে এই বিষয়ে তদন্তের জন্য আবেদন করে। উয়েফা গত সপ্তাহে আচরণবিধি ভাঙার অভিযোগে তদন্ত শুরু করেছিল, আজ দিল সিদ্ধান্ত।

এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি রুডিগারকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এমবাপ্পেকে শোধ করতে হবে ৩০ হাজার ইউরো। সেবায়োসকে অর্থদণ্ড গুনতে হবে ২০ হাজার ইউরো। উয়েফা ভিনিসিউসের কোনো দোষ খুঁজে পায়নি।

রুডিগার ও এমবাপ্পে আর্সেনালের বিপক্ষে খেলতে না পারলে রিয়াল মাদ্রিদকে বড় বিপদের মুখোমুখিই হতে হতো। দলটির আরেক সেন্টারব্যাক এডার মিলিটাও-ও ইনজুরিতে। ইনজুরিজর্জর হয়ে দলটি ‘বি’ টিম থেকে রাউল অ্যাসেন্সিওকে তুলে আনতে বাধ্য হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৫,/রাত ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit