সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শরীয়তপু‌রে ঈদের ছুটিতে সেবা পা‌চ্ছেন মা ও শিশুরা

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : ঈদের ছুটিতে শরীয়তপুরে চালু রয়েছে পরিবার পরিকল্পনা সেবা সমুহ। ছুটির দিনেও সেবা পেয়ে খুশি মা-শিশু ও স্বজনরা।গত ২৮ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রাহকের চাহিদা অনুযায়ী পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে ।

শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিভাগীয় পরিচালকের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ঈদুল ফিতরের দীর্ঘ সরকারি ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনার সেবা চালু রাখা হয়েছে। এই মহান উদ্যোগে জেলার ৩৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৭টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ১০শয্যা বিশিষ্ট ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে।

ছুটির দিনেও চাহিদা অনুযায়ী সেবা পেয়ে এক প্রসূতি মা জানায়, দীর্ঘদিন ধরে তিনি পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করে আসছেন। এবারের ঈদের ছুটির মধ্যেও তিনি সেবা পেয়ে নবজাতক শিশুসহ সুস্থ রয়েছেন। পরিবার পরিকল্পনার এই কার্যক্রমকে তিনি সাধুবাদ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit