শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

গৃহকর্মীকে মারধরের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছে। পরীমনি নিজের এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit