শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় মো.সুজন মাহমুদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতের গুরুত্বর আহত করা হয়েছে। ছুরিকাহত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  শুক্রবার (৪ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম। এর আগে, গতকাল বৃহস্পতিবার ৩ এপ্রিল রাত ১০টার দিকে উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত রিমনকে (২৬) স্থানীয় লোকজন মারধর করে পুলিশে হস্তান্তর করে। রিমন জেলার সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং পেশায় ওয়ার্কশপ শ্রমিক।  আহত সুজন উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের রামানন্দি গ্রামের বড় বাড়ির মো.খান সাহেবের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

 

স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার রাতে উপজেলার উদয় সাধুরহাট বাজারের একটি ভবনের ছাদে সুজনকে ডেকে নেয় রিমনসহ তিন যুবক। সেখানে পূর্বশক্রতার জের ধরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রিমনের সাথে থাকা আরো ৩ যুবকসহ সুজনকে গলায়,বুকে ও হাতের বাহুতে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে তারা পালিয়ে যায়। সুজনের শৌরচিৎকার শুনে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার্ড করে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম আরো জানান,এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে এখনো ছুরিকাঘাতের কোনো কারণ জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit