রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

বিমসটেকে যুব উৎসব আয়োজনের আহ্বান প্রধান উপদেষ্টার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : বিমসটেকের সদস্য দেশগুলোর তরুণ-তরুণীদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে একটি যুব উৎসব আয়োজনের জন্য সংগঠনটির সচিবালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ষষ্ঠ বিমসটেক সম্মেলনের শেষে শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে সংগঠনটির মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা এসময় আগামী দুই বছর পর ঢাকায় অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলনের আয়োজনের কথাও বলেন।

তিনি বলেন, বিমসটেক নেতারা যখন মিলিত হবেন, তখন আলাদাভাবে তরুণদের জন্য একটি সভা হওয়া উচিত। এতে সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে।

তিনি আরও বলেন, একটি যৌথ যুব উৎসব হওয়া উচিত। যেখানে প্রতিটি দেশ নিজেদের মতো অংশ নেবে এবং একটি দেশ নেতৃত্ব দেবে। এই উৎসব তরুণ-তরুণীদের একত্রিত করবে।

এই প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে সংগঠনটির মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, এই ধারণাগুলো অসাধারণ। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলো বাস্তবায়নে কাজ করব।

বিমসটেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) সম্পর্কেও খোঁজ নেন প্রধান উপদেষ্টা। জবাবে বিমসটেক মহাসচিব জানান, সদস্য দেশগুলোর বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে, যেটি শেষবার ২০০৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।

এছাড়াও, ড. ইউনূস বিমসটেক সচিবালয়কে সংস্থার কার্যক্রমের ফলপ্রসূ বাস্তবায়নের জন্য একটি বার্ষিক বৈঠকের ক্যালেন্ডার তৈরির আহ্বান জানান।

শুক্রবার ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা নতুন চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit