সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দেশীয় অস্ত্রসহ ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকার নবাবগঞ্জ-কেরানীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপসহ নানারকম দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

এতে জানা যায়, ঈদের দিন থেকে উঠতি বয়সি তরুণরা নবাবগঞ্জ-কেরানীগঞ্জ সীমানা এলাকায় তুলসীখালী সেতুর আশপাশে নদীতে নৌকায় লাইট লাগিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তাদের হাতে নানা ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাসহ নদী পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীরা। পরে তাদের অভিযোগে বুধবার অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা। 

সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে নৌকা থেকে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্য এবং ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করেন। আটকদের দেওয়া তথ্যে আরও দুজনকে আটক করা হয়। তাদের সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নৌকা থেকে পালিয়ে যাওয়া বাকি সদস্যদের আটক করতে সেনাসদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit