শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
রানীশংকৈলে শত্রুতা করে ধান ক্ষেতে বিষ প্রয়োগ, কৃষকের মাথায় হাত নতুন সংগঠন ‘প্রাণজ নওগাঁ’র আত্মপ্রকাশ মাটিরাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে বিয়ে করার পর যৌতুকের দাবীতে  স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রী নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেকেআর ইরান থেকে ধীরে ধীরে ইউরেনিয়াম উদ্ধার করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে বিস্ফোরণ, ঘরবাড়ি ধ্বংসের অভিযোগ ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’ যথেষ্ট হয়েছে, লেবাননে আর হামলা নয় : ইসরায়েলকে ট্রাম্প

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৫ জনে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ বিভিন্ন এলাকা। বহু ভবন ধসে পড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর কাছাকাছি সাগাইং শহরে প্রতি তিনটি বাড়ির মধ্যে একটি সম্পূর্ণ ধসে পড়েছে। বিদ্যমান গৃহযুদ্ধের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জাতিসংঘের তথ্যানুসারে, ভূমিকম্পের আগেই দুই কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল। অপরদিকে দুর্যোগে নতুন করে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সংবাদ মাধ্যম এএফপিকে সন্ন্যাসিনী আয়ে থিকার বলেন, পথচারীরা আমাদের জন্য পানি ও খাবার সরবারাহ করছেন। আমরা সম্পূর্ণভাবে তাদের দয়ার ওপর নির্ভরশীল।

ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সামরিক জান্তা ও প্রতিরোধ গোষ্ঠীগুলো ২২ এপ্রিল পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে,যার মূল উদ্দেশ্য মানবিক সহায়তা স্বতস্ফুর্তভাবে পরিচালনা করা।

দুর্গম এলাকাগুলোতে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit