সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ভারতকে হারাতে না পারলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : গেল মাসের ফিফা উইন্ডোটা বাংলাদেশ মনে রাখবে অনেক দিন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে যে অবশেষে নিজেদের করে পাওয়া গেছে এই উইন্ডোয়! তা অবশ্য আরও একটু বেশি স্মরণীয় হয়ে থাকত ভারতকে হারানো গেলে, তাহলে প্রায় ২৬ বছর পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতকে হারানোর তৃপ্তি সঙ্গী হতো দলের।

শীর্ষস্থানটা আর্জেন্টিনার দখলেই আছে। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা গেল মাসে হারিয়েছে উরুগুয়ে ও ব্রাজিলের মতো দুই দলকে। তাতেই ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে শীর্ষস্থানটা।  আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলের উইন্ডোটা অবশ্য ভালো কাটেনি। আর্জেন্টিনার কাছে হজম করতে হয়েছে ৪ গোল। তবে এরপরও তাদের অবস্থানে পরিবর্তন হয়নি। ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে তাদের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থানটাও আছে আগের মতো ৫ নম্বরেই।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit